Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্পোর্টস ডেস্ক  |  ০৪ মার্চ, ২০১৭

শেখ রাসেল স্পোটিং ক্লাব আয়োজিত দ্বিতীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা শাহী ঈদগাহ প্রাঙ্গন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ক্লাব অব ইউনাইটেড হাজীগঞ্জ দলকে ৪-৫ গোলে হারিয়ে নিউ সান স্পোটিং ক্লাব মোগলবাজার দল বিজয়ী হয়।

উক্ত টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে'র কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমেদ সেলিম।

৯ নং দাউদপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলমের সভাপতিত্বে ও শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সভাপতি মনসুর আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ৯ নং দাউদপুর আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা খিজির খান, নুরুল ইসলাম ইছন, ইস্ট লন্ডন যুবলীগ নেতা হোসেন আহমেদ, মোগলবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরি, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমেদ কর্ণেল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধরণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা নন্দন চন্দ্র পাল, ৯ নং দাউদপুর যুবলীগের সভাপতি হুসেন মাহমুদ, আওয়ামী লীগ নেতা আকমল হুসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.