Sylhet Today 24 PRINT

তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে বাংলাদেশের জবাব

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক  |  ০১ মে, ২০১৫

নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙ্গলেন তামিম ও ইমরুল। টেস্টে বাংলাদেশের পক্ষে সেরা ওপেনিং জুটির আগের রেকর্ড ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২২৪ রানের। সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন এই দুই ওপেনার। তাদের দৃঢ়তার পাকিস্তানকে দারুন জবাব দিচ্ছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩৩ রানের জুটি গড়া তামিম ও ইমরুল দুজনেই তোলে নিয়েছেন সেঞ্চুরি। বাংলাদেশের রান বিনা উইকেটে  ২৩৬। তামিম ১৩৮ রানে ব্যাট করছেন, ইমরুল ব্যাট করছেন ঠিক ১০০ রান করে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.