Sylhet Today 24 PRINT

টাইগারদের নতুন ফিজিও তিহান চন্দ্রমোহন

স্পোর্টস ডেস্ক  |  ০৬ মার্চ, ২০১৭

তিহান চন্দ্রমোহন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার তিহান চন্দ্রমোহন। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার (৬ মার্চ) শুরু হওয়া সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে, আজ সোমবার গলে বাংলাদেশ দলের সাথে চন্দ্রমোহনের যোগ দেয়ার কথা রয়েছে।

বিসিবির আরও জানায়, চন্দ্রমোহন একজন অভিজ্ঞ স্পোর্টস ফিজিও। এলিট লেভেল, প্রথম শ্রেণিতে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পাশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টার্স ও বুশরেঞ্জার্সের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে, টাইগারদের আগের ফিজিও ডিন কনওয়ের সাথে চুক্তি বাতিল করেছে বিসিবি। তার জায়গায় চন্দ্রমোহনকে নিয়োগ দিয়েছে বিসিবি। গত বছরের নভেম্বরে নিয়োগ পাওয়ার পর নিউ জিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প, নিউ জিল্যান্ড সিরিজ ও ভারত সিরিজে বাংলাদেশ দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন কনওয়ে।

সূত্রঃ বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.