Sylhet Today 24 PRINT

আজ শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক  |  ১১ মার্চ, ২০১৭

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে পারেননি বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। দলের সঙ্গে যাওয়া হয়নি শ্রীলঙ্কা সফরেও। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে মাঠে নামতে পারেন ইমরুল।

সে লক্ষে আজ শনিবার (১১ মার্চ) শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন ইমরুল।

গত ২১ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে ছিলেন না এই ব্যাটসম্যান। অবশ্য দল ঘোষণার সময়ই জানানো হয়েছিল- বিসিএলে ইমরুল কায়েসের ফিটনেস দেখে তাকে দ্বিতীয় টেস্টের জন্য খেলানোর চিন্তা করা হবে।

পরে বিসিএলে দারুণ পারফর্ম করেন ইমরুল কায়েস। খেলেছেন শতরানের ইনিংসও। সেই সুবাদে দ্বিতীয় টেস্টের জন্য ইমরুল কায়েসকে শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.