Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ১১ মার্চ, ২০১৭

শ্রীলঙ্কার মাটিতে ১ম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট দলের ব্যর্থতার দিনে সেই শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ৯-০ গোলের বিশাল ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে স্বাগতিকরা।

শনিবার (১১ মার্চ) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ জিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের টিকেট পেয়েছে বাংলাদেশ। রোববার (১২ মার্চ) সকালে ঘানার বিপক্ষে লড়বে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। ১১ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড মিলন। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন চয়ন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কাকে আরো চেপে ধরে বাংলাদেশ। ৪৬ মিনিটে কৌশিকের গোলে ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ। এরপর ৪৯ মিনিটে আরশাদ ষষ্ঠ ও ৫৬ মিনিটে জিমির স্টিক থেকে আসে সপ্তম গোল। দুই মিনিট পরই আরশাদ ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে অষ্টম গোল করেন। পরের মিনিটে মিলন করেন নবম গোল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.