Sylhet Today 24 PRINT

বৃষ্টিতে ড্র দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড টেস্ট

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৭

ডানেডিন টেস্টে সুযোগ ছিল দুই দলেরই। দক্ষিণ আফ্রিকা নিজেদের লিডটাকে ১৯১ থেকে বাড়িয়ে নিতে পারত অনেকখানি।

নিউজিল্যান্ডও প্রোটিয়াদের শেষ ৪ উইকেট দ্রুত তুলে নিয়ে জয়ের পথে হাঁটতে পারত। কিন্তু এর কিছুই হয়নি।

টেস্টের শেষ দিনটা পুরোপুরিই চলে গেল বৃষ্টির পেটে। গোটা দিন একটা বলও গড়ায়নি ইউনিভার্সিটি ওভালের মাঠে। শেষ পর্যন্ত আম্পায়াররা পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলে ড্রয়েই শেষ হয় সিরিজের প্রথম টেস্ট।

চতুর্থ দিন ৬ উইকেটে ২০৮ রান তুলে ১৯১ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের ব্যাট থেকে এসেছিল ৮৯ রান। তবে তাদের আশা হয়ে টিকে ছিলেন ফাফ ডু প্লেসি ৫৬ রানে। শীর্ষ প্রায় সব প্রোটিয়া ব্যাটসম্যানদের ফিরিয়ে ম্যাচে ছিল নিউজিল্যান্ডও। পঞ্চম দিনে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো দর্শকদের।
সূত্র: ক্রিকইনফো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.