Sylhet Today 24 PRINT

পাঁজরের চোটে সিরিজ শেষ লিটন দাসের

স্পোর্টস ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৭

শততম টেস্টের একাদশে তাঁর থাকা নিশ্চিত ছিলো। অধিনায়ক মুশফিক উইকেট কিপিংয়ের দায়িত্ব ছাড়ার পর টেস্ট দলে নিয়মিত হওয়া লিটন দাস অসময়ে পড়লেন চোটে। টেস্ট শুরুর আগের দিন পাঁজরের চোটে পড়ে নিজেকে মেলে ধরার সুযোগ হাতছাড়া হলো তাঁর।

ম্যানেজমেন্টের চাওয়ায় কিপিং ছেড়ে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগ দিয়েছেন মুশফিক। গল টেস্টে স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে খেলেছেন আরও দায়িত্ব নিয়ে । তবে এক টেস্ট পরই আবার কিপিং গ্লাভস পরতে হচ্ছে মুশফিককে।

লিটন না থাকায় অভিষেক হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতের। কিংবা  একাদশে ফিরতে পারেন সাব্বির রহমান। মাহমদুল্লাহর জায়গা নিতে ইমরুল কায়েসেরও একাদশে ফেরার সম্ভবনা উজ্জ্বল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.