Sylhet Today 24 PRINT

৭ জুন ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক  |  ০৪ মে, ২০১৫

বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে ৭ জুন ঢাকায় আসছে মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ মাধ্যমকে  ভারতীয় দলের বাংলাদেশের আসার তারিখ জানিয়েছে।  

সফরে একমাত্র টেস্ট ম্যাচ ১০ জুন অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।
জুন-জুলাইতে বর্ষা থাকায় এসময় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। এই সময়ে আগে কখনও টেস্ট ম্যাচ হয়নি বাংলাদেশে। তবে এবার পর জুনে ভারতের পর জুলাইতে দক্ষিণ আফ্রিকার সাথেও টেস্ট খেলবে সাকিব-মুশফিকরা। বহুল আগ্রহ জন্মানো এ দুটি সিরিজের সফল আয়োজনের মধ্যে কেবল এখন বৃষ্টির শঙ্কাই রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.