Sylhet Today 24 PRINT

সেমিতে শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ, পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান

ইমার্জিং টিম এশিয়া কাপ

নিউজ ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৭

ইমার্জিং টিম এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) গ্রপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে টাই করে বাংলাদেশ। এতে রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

অন্য ম্যাচে ভারতকে হারিয়ে সেমিতে উঠেছে আফগানিস্তান।

আগামী ১ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ৪ দলের ফাইনালে ওঠার লড়াই। বাংলাদেশ-শ্রীলংকার ও পাকিস্তান-আফগানিস্তান দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.