Sylhet Today 24 PRINT

সোনু নিগমের সঙ্গে গান গাইবেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক  |  ০১ এপ্রিল, ২০১৭

ক্রিকেট মাঠের ২২ গজে অবিস্মরণীয় সব কীর্তি গড়েছেন তিনি। এবার গান গাইবেন শচীন টেন্ডুলকার।

গানের দুনিয়ায় টেন্ডুলকারের সঙ্গী সোনু নিগম। একসঙ্গে গাইবেন দু'জন। গানের বিষয় ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ ক্রিকেট জয়।

১৯৮৩ বিশ্বকাপের সময় শচীনের বয়স ছিল মাত্র ১০ বছর। ভারতের ওই বিশ্বকাপ জয়টাই নাকি দারুণ এক ছাপ ফেলে মাস্টার ব্লাস্টারের জীবনে।

ছোটবেলায় ক্রিকেট অনেকেই খেলেন। তিনিও খেলতেন। কিন্তু সেই ৮৩ সালে ভারতের বিশ্বজয়ের পরেই মনে হল, আমি ক্রিকেটার হব। শচীন বেশ কিছু সাক্ষাৎকারে মাঝে মাঝেই তুলে এনেছেন এই প্রসঙ্গ। তখন থেকেই কপিল দেব, সুনীল গাভাস্কাররা যেন একেকজন স্বপ্নের চরিত্র। তাদের অনেকের সঙ্গেই পরে একসঙ্গে খেলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.