Sylhet Today 24 PRINT

জয়ের জন্যে বাংলাদেশের সামনে ২৮১ রানের লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০১৭

বাংলাদেশকে ২৮১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। লক্ষ্যে পৌছাতে পারলে জিতলে সিরিজও জিতবে মাশরাফির দল।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে আগে বোলিং নেন মাশরাফি। তবে শুরুটা ভালো হয় স্বাগতিকদের। ১০ ওভারে দুই ওপেনার ৭৬ রানের জুটি গড়েন। গুনাতিল্কাকে আউট করে ব্রেক থ্রু এনে দেন মেহেদি মিরাজ। তবে কুশল মেন্ডিস আর দীনেশ চান্দিমাল মিলে টানছিলেন দলকে। তাদের লাগাম ধরা হয় ভালো ফিল্ডিংয়ে।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন কুশল মেন্ডিস। অধিনায়ক মাশরাফি ৩টি, মোস্তাফিজ ২ উইকেট পান।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.