Sylhet Today 24 PRINT

আর টি-টোয়েন্টি খেলবেন না মাশরাফি

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজা। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিই হবে তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

আজকের প্রথম টি-টোয়েন্টির টসের সময় সবাইকে চমকে দিলেন মাশরাফি বিন মর্তুজা। প্রথাগত আলোচনার পর জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ।

২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফি। সেই থেকে এই ম্যাচ পর্যন্ত খেলেছেন বাংলাদেশের ৬৬ টি-টোয়েন্টির ৫৩টিতেই। নিয়েছেন দেশের তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট।

মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। শেষ ম্যাচের আগ পর্যন্ত জয় পেয়েছেন নয়টিতেই।

টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান মাশরাফি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.