Sylhet Today 24 PRINT

মাশরাফির অবসরে অধিনায়ক হচ্ছেন সাকিব!

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৭

মাশরাফি বিন মুর্তজা টি২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের ইতি টানবেন মাশরাফি।

এদিকে মাশরাফি টি২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ায় নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে।

এ তালিকায় সবার আগে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।

ওয়ানডে ও টি২০ ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব। স্বাভাবিকভাবেই মাশরাফি না থাকলে তার নামই আগে আসবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেদিকেই ইঙ্গিত দিলেন। বিসিবি সভাপতির প্রথম পছন্দের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার শ্রীলঙ্কায় কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাথে আলাপকালে পাপন জানান, পরবর্তী টি২০ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে তার পছন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.