Sylhet Today 24 PRINT

নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে নামছেন মেসি

স্পোর্টস ডেস্ক  |  ০৫ এপ্রিল, ২০১৭

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বুধবার (৫ এপ্রিল) রাতে সেভিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি। আজ সেভিয়াকে হারালেই রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে লুইস এনরিকের দল।

ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় বার্সা-সেভিয়া ম্যাচের দুই ঘণ্টা পরই অবশ্য মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ লেগানেস। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে রিয়ালের কাছেও নিজেদের ম্যাচটা গুরুত্বপূর্ণ।

মেসি ফেরায় নিশ্চিতভাবে বার্সার আক্রমণভাগের শক্তি আরো বাড়বে। সঙ্গে ম্যাচে ফিরছেন বিশ্রামে থাকা বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে ও স্যামুয়েল উমতিতি।

অন্যদিকে, নগর প্রতিদ্বন্দী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ে শতভাগ ফিট ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাওয়ার জন্য লেগানেসের বিপক্ষে আজ বিশ্রাম দেয়া হতে পারে সিআরসেভেনকে। আজকের ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে অন্য ফরোয়ার্ড আলভারো মোরাতা এবং করিম বেনজেমাকেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.