Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় মাহাদী এন্ড মাহিম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার মাঠে ফকিরবাজার যুব সমাজের আয়োজনে ও প্রবাসী ইমরান আজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা পরবর্তীতে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্বে করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক ফারুক আহমদ।

খেলায় ফকিরবাজারের মুদৎপুর জুটি বিয়ানীবাজারের ঘুঙ্গাদি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এতে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এনাম উদ্দিন, সিলেট রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি নজরুল ইসলাম, সমাজসেবক শামীম আহমদ, জুবায়ের হোসেন, আব্দুল মালিক, শিক্ষক কায়েদে আজম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য নিজাম উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন, সাহেদ মাহমুদ জিসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, ছমির উদ্দিন, রফিক উদ্দিন, বিলাল, কামরান আহমদ, কামরুল ইসলাম সুমন, রেহান, জুনেদ, জুম্মান, নাহিদ, মনসুর, সুরমান, আনোয়ার, শরিফ, অহিদ, জুবেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.