Sylhet Today 24 PRINT

মাশরাফিকে ভালোবেসে তৈরি হল গান

স্পোর্টস ডেস্ক  |  ০৯ এপ্রিল, ২০১৭

গত বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ক্রিকেটের স্বল্পদৈর্ঘ্য এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টি-টুয়েন্টিতে আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না তাঁকে।

বিদায়ী মাশরাফির প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে তাকে নিয়ে লেখা 'মাশরাফি' নামের একটি গান প্রকাশিত হয়েছে। শনিবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান এইচটিএমের ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়।

গানটির উদ্যোক্তা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন রুম্মান চৌধুরী। আর গানে কণ্ঠ দিয়েছেন আবরার রহমান সিয়াম।

গানটির শুরু এভাবে- 'সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম/তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝো বিজয়ের ভাষা/ মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.