Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ডে ট্রাই নেশন কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০১৭

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

১২ মে থেকে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে। এই টুর্নামেন্ট শেষ হবার পরই ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে মাশরাফিরা।

দুই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য এপ্রিল ঢাকা ছাড়বে মাশরাফি মুর্তজার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ২৫ এপ্রিলের আগেই ঘোষণার বাধ্যবাতকতা রয়েছে। এই ১৫ জনের বাইরে অতিরিক্ত ২/৩ জনকে নিয়ে আয়ারল্যান্ড যেতে পারে দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.