Sylhet Today 24 PRINT

সেরা দলই হয়েছে: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০১৭

আয়ারল্যান্ডে ট্রাই নেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা দল পাওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

বৃহস্পতিবার মিরপুরে দল ঘোষণার সময় মাশরাফি ব্যস্ত ছিলেন বিকেএসপির মাঠে প্রিমিয়ার লিগে । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঙিন পোশাকের নেতার বললেন আশাবাদি কথা।

“আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছে। একটু আগে দল দেখলাম। সম্প্রতি যারা খেলেছে, তারাই আছে। নাসির ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে। বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।”

দুই টুর্নামেন্ট খেলতে আগেবাগেই দেশ ছাড়বেন মাশরাফিরা। পরিবেশের সঙ্গে মানিয়ে খেলতে চান সেরা ক্রিকেট।

“অনেক দিন পর ওই ধরনের কন্ডিশনে খেলবো। আমার মনে হয়, প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতোটা কেমন খেলতে পারি, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ডিফারেন্ট হতে পারে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.