Sylhet Today 24 PRINT

মৃত্যু বিনোদ খান্নার, শ্রদ্ধা বিনোদ কাম্বলিকে!

স্পোর্টস ডেস্ক  |  ২৭ এপ্রিল, ২০১৭

মৃত্যু হয়েছে বলিউড অভিনেতা বিনোদ খান্নার, আর শেষ শ্রদ্ধা জানানো হলো সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলিকে! তবে সচেতনভাবে নয়, এমন ঘটনা ঘটেছে আসলে ভুল করে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে মারা যান ক্যান্সারে আক্রান্ত অভিনেতা বিনোদ খান্না। কিন্তু টুইটারে বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন দুই ভক্ত। পরে অবশ্য ভুলটা শুধরে দেন আরেক ভক্ত। এরপর মুছে ফেলা হয় সেই টুইট।

তবে এমন কাণ্ডে চটেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। টুইটারে ক্ষোভ জানিয়ে তিনি লিখেছেন, বিনোদ খান্না সব্যসাচী অভিনেতা। তাঁকে সম্মান করা উচিত। তাঁর মৃত্যুতে আমাকে যারা টুইট করেছেন, সৃষ্টিকর্তা তাদের নিশ্চয়ই শাস্তি দেবেন। আমাকে ট্যাগ করে টুইট করেছেন যারা, তাদের লজ্জা হওয়া উচিত।

পরে অবশ্য ঘটনা বেশিদূর এগোয়নি। কাম্বলি ট্যাগ করা টুইট অনেকেই মুছে ফেলেন।

শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্যারিয়ার শুরু করেও বেশিদূর এগোতে পারেননি কাম্বলি। ভারতীয় দলের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলে অবসর নেন তিনি। মাঝে অভিনয় করেছেন বলিউডের সিনেমায়ও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.