নিউজ ডেস্ক | ১০ জানুয়ারী, ২০১৫
সিসিক কাউন্সিলর আজাদ কাপ একক ও দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫ এর উদ্বোধন শনিবার। সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। সিলেটের শাকের অটো ব্রিকসের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে উন্মুক্ত, অনুর্ধ্ব-১৮ ও চল্লিশোর্ধ্ব এই তিন পর্বে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব কয়টি খেলা নগরীর টিলাগড় পয়েন্টে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এন্ট্রি ফি ধরা হয়েছে ৫০০ টাকা।
আজাদ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটভিউ২৪ডটকম। এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সিলেট ক্যাবল সিস্টেম প্রা. লি. (এস.সি.এস.) সরাসরি সম্প্রচার করবে।
টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টের প্রবর্তক ও সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
-প্রেসবিজ্ঞপ্তি