তথ্য সূত্র : GTV Live: Rabbitholebd Entertainment এর ইউটিউব চ্যানেলের সৌজন্যে
স্পোর্টস ডেস্ক | ১২ মে, ২০১৭
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা না থাকায় একাদশে ফিরেছেন রুবেল হোসেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি আর র্যাংকিং বিবেচনায় গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে বাংলাদেশ দল বেশ চাঙ্গা বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।