Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে জিতল বৃষ্টি

ক্রীড়া প্রতিবেদক  |  ১২ মে, ২০১৭

ট্রাই নেশন সিরিজের শুরুটাই হলো বৃষ্টির বাগড়ার মধ্য দিয়ে। দুদলের কেউই জিতল না। বাংলাদেশ ইনিংসের অর্ধেক হতেই নামা বৃষ্টি আর না থামায় পয়েন্ট ভাগাভাগি করল দুদল। এর আগে ৩১ ওভার ১ বলে ৪ উইকেটে ১৫৭ রান তুলে বাংলাদেশ।

ম্যাচের শুরুটাও হয়েছিল বৃষ্টিভেজা। টস জিতে ঘাসে ঢাকা পিচে ফিল্ডিং নেয় স্বাগতিকরা। সৌম্য, সাব্বির, মুশফিক আর সাকিবের উইকেট তড়িগড়ি খুইয়ে বিপর্যয়ে পড়েছিল টাইগার স্কোয়াড। সেখান থেকে টেনে তুলেন তামিম ইকবাল ও
মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ৬৪ ও রিয়াদ ৪৩ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পরের ম্যাচ বুধবার। প্রতিপক্ষ নিউ জিল্যন্ড। ওয়ানডে র‍্যাকিং এর উঠানামা বিবেচনায় এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ন মাশরাফিদের কাছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.