Sylhet Today 24 PRINT

সলিডারিটি গেমসে বাংলাদেশের সোনা জয়

স্পোর্টস ডেস্ক  |  ১৪ মে, ২০১৭

আজারবাইজানের বাকুতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে সোনা জিতেছে বাংলাদেশ।

শুটিংয় ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দেশের জন্য এই গৌরব নিয়ে এসেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

এর আগে শনিবার গেমসে রূপা জেতে বাংলাদেশ। সেদিন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রূপা জেতেন রাব্বি হাসান মুন্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.