Sylhet Today 24 PRINT

নেইমারের হ্যাটট্রিকে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বার্সা

স্পোর্টস ডেস্ক |  ১৫ মে, ২০১৭

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের হ্যাটট্রিকে আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৪-১ গোলে দলকে জিতিয়ে লা লিগা শিরোপা লড়াই নিয়ে গেলেন শেষ রাউন্ড পর্যন্ত। লাস পালমাসের সঙ্গে এ ম্যাচে হারলেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়তে হতো তাদের।

২৫ মিনিটে ইনিয়েস্তা ও বুসকেটসের দারুণ দুটো পাস থেকে পালমাসের রক্ষণ উন্মুক্ত হয়ে গেল। সেটা যখন লুইস সুয়ারেজের পা ঘুরে নেইমারের কাছে যখন এল, গোল করা তখন দুনিয়ার সবচেয়ে সহজ কাজ।

২ মিনিট পরই নেইমার উপহারটা ফিরিয়ে দিলেন। তাঁর দারুণ এক থ্রু থেকে এর চেয়ে দুর্দান্ত এক চিপে ব্যবধান বাড়ালেন সুয়ারেজ।

৬৩ মিনিটে এক গোল ফিরিয়ে দিয়ে একটু আগ্রহ বাড়িয়েছিল লাস পালমাস। কিন্তু ৬৭ ও ৭১ মিনিটের দুই গোলে শুধু নিজের হ্যাটট্রিকই পুরো করেননি, দলের জয়টাও নিশ্চিত করেছেন নেইমার। একই সঙ্গে আশাও বাঁচিয়ে রাখলেন শিরোপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.