Sylhet Today 24 PRINT

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ অ্যান্ড্রু ওর্ড

স্পোর্টস ডেস্ক |  ১৭ মে, ২০১৭

অ্যান্ড্রু ওর্ড

জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডকে।

বুধবার (১৭ মে) বাফুফের জাতীয় দল কমিটির সভায় সর্বসম্মিতক্রমে ওর্ডকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়। আগামী ১ জুন তিনি ঢাকায় আসবেন।

ওর্ডের কোচিং ক্যারিয়ার শুরু ২০১০ সালে থাইল্যান্ডের ক্লাব বেক তেরো সাসানার কোচ হিসেবে। ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই আরেক ক্লাব মুয়াং থং ইউনাইটেডের ‘বি’ দলের। ২০১৩ সাল থেকে তিনি সহকারী কোচ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের পার্থ গ্লোরি দলের সঙ্গে। খেলোয়াড়ী জীবনে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুটি সেমি প্রফেশনাল ক্লাবে খেলেন তিনি। এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন ৩৭ বছর বয়সি এই কোচ।

বিশ্বকাপ বাছাইয়ে দলের বাজে পারফরম্যান্সের পর বেলজিয়ান কোচ টম সেন্টফিটকে বরখাস্ত করেছিল বাফুফে। তাঁর স্থলাভিষিক্ত হলেন অ্যান্ড্রু ওর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.