Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্টে এশিয়ান রৌজ ক্লাব চ্যাম্পিয়ন

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৭ মে, ২০১৭

সিলেটের বিশ্বনাথে প্রথম সিঙ্গেরকাছ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে সিঙ্গেরকাছ বাজার সংলগ্ন মাঠে অনাড়ম্বর অনুষ্টানের মধ্যদিয়ে ‘প্রথম সিঙ্গেরকাছ বাজার ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন করা হয়।

ফাইনালে ‘উদয়ন ফুটবল ক্লাব’ সিঙ্গেরকাছকে ১-০ গোলে হারিয়ে চাঁন পুরের ‘এশিয়ান রৌজ ক্লাব’ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হিসেবে ‘এশিয়ান রৌজ ক্লাব’কে একটি ‘রোড মাষ্টার’ মোটর সাইকেল, রানার্স আপ দল হিসেবে ‘উদয়ন ফুটবল ক্লাব’কে একটি রেফ্রিজারেটর এবং ৩য় স্থান অধিকারী আমতৈলের ‘নিরব ভাই ভাই ফুটবল দলকে ২১ ইঞ্চি একটি রঙিন টেলিভিশন দেয়া হয়।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল। এরআগে খেলা উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের উদ্বোধক দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আমির আলী।

খেলা পরিাচলনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের উপস্থাপনায় পুরস্কার বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সিলেট জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী সহল আল রাজী, সমাজসেবক নজরুল ইসলাম হান্দু, দিদার হোসেন হাফিজ আরব খান, নুরুল আলম, গিয়াস উদ্দিন, নুরুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.