Sylhet Today 24 PRINT

আজ জিতলেই র‍্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ২৪ মে, ২০১৭

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বুধবার (২৪ মে) বিকেলে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আজ জিতলেই র‍্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে যাবে বাংলাদেশ।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল পৌঁনে চারটায় শুরু হবে এই ম্যাচ।

সিরিজের শিরোপা নির্ধারণ হয়ে গেছে আগেই। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের দুটি এবং টাইগরারদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে কিউইরা। তাই আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার হওয়ার কথা।

কিন্তু বাংলাদেশের কাছে এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। কিউইদের হারিয়ে নিজেদের সেরা র‍্যাংকিংয়ে উঠে যেতে চাইবে টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ম্যাচের আগে জয় ছিনিয়ে আনার প্রত্যয়ের কথা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.