Sylhet Today 24 PRINT

টাইগার উডস গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক  |  ৩০ মে, ২০১৭

কিংবদন্তি গলফার টাইগার উডসকে গ্রেপ্তার করেছে ফ্লোরিডা পুলিশ। মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিএনএন জানায়, সোমবার রাত তিনটার দিকে উডসকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

সকালের পুরোটা সময় পুলিশের হেফাজতে রাখার পর পাম বিচ কাউন্ট জেলে পাঠিয়ে দেয়া হয় উডসকে। এরপর সকাল ১০টা ৫০ মিনিটে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এই বিশ্বসেরা গলফারকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.