Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরের বিরুদ্ধে আর্জেন্টিনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুন, ২০১৭

সিঙ্গাপুরের জালে রীতিমতো গোল উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। নতুন কোচ হোর্হে সাম্পওলির অধীনে মেসিবিহীন আর্জেন্টিনা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে দুর্বল সিঙ্গাপুরকে।

মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিানাকে শুরুতেই এগিয়ে দেন ফেদেরিকো ফাজিও। ম্যাচে ২৫ মিনিটে তাঁর লক্ষ্যভেদের পরই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা উজ্জীবিত হয়ে ওঠে। এরপর প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দেয় তারা।

ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। হোয়াকুইন কোরেয়া করেন গোলটি। এরপর আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, লুকাস আলারিও এবং ডি মারিয়া একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

একই দিনে  ব্রাজিল চার গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। কয়দিন আগে অস্ট্রেলিয়ায় এক  প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসিরা সে ম্যাচে ১-০ গোলে জিতেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.