Sylhet Today 24 PRINT

দেখতে গিয়ে রুবেলের জন্য দোয়া চাইলেন আকরাম

নিউজ ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৫

ধর্ষণ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক জাতীয় দলে পেসার রুবেল হোসেনের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবিনা আকরাম।

কারাগার থেকে বের হয়ে আকরাম খান বাংলামেইলকে বলেন, ‘আমি আর আমার স্ত্রী বেলা ১১টায় রুবেলকে দেখতে গিয়েছিলাম। আমরা দেখতে যাওয়ার ২০ মিনিট আগে রুবেলের বাবা-মাও তাকে দেখতে গিয়েছিলেন।’

‘বিসিবির পক্ষ থেকে না ব্যক্তিগতভাবে দেখতে গিয়েছিলেন?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে তামিম ইকবালের (আকরামের ভাতিজা) কারণেই রুবেলের সঙ্গে আমাদের আগে থেকেই সম্পর্ক রয়েছে। যে কারণে রুবেলকে দেখতে যাওয়া। রুবেল ভালো আছে। আসলে এমন ঘটনার কারণে তার ভয় পাওয়াটাই স্বাভাবিক।’

এছাড়া তিনি বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন রুবেল যেন তাড়াতাড়ি কারাগার থেকে বের হতে পারে। তাছাড়া রুবেলও জেল থেকে বের হয়ে বিশ্বকাপে খেলার ব্যপারে আশাবাদী।’

নবাগতা চিত্র নায়িকা হ্যাপির ধর্ষণ মামলায় বর্তমানে কারাগারে সাধারণ কয়েদিদের সঙ্গে আটক রয়েছেন জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য পেসার রুবেল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.