Sylhet Today 24 PRINT

আজ লাল-সবুজের জার্সিতে থাকবে শোকের কালো ব্যাজ

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুন, ২০১৭

ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ইংল্যান্ডের এজবাস্টনে শুরু হবে ম্যাচটি।

চট্টগ্রাম সহ পাঁচজেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড়শ। রাঙামাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নিহত ব্যক্তিদের স্মরণে এজবাস্টনে আজ তাই বাংলাদেশ দল খেলতে নামবে কালো ব্যাজ পরে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের লাল-সবুজ জার্সিতে থাকবে শোকের চিহ্ন কালো ব্যাজ। দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম এজবাস্টন থেকে জানিয়েছেন এই তথ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.