Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২য় সেমিফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৫ জুন)  ইংল্যান্ডের বার্মিংহাম এজবাস্টন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ টস জেতেন ভারত অধিনায়ক কোহলি। টস জিতে তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন।

এজবাস্টনের পিচ এখনো ঢেকে রাখা হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং খেলা ঠিক সময়েই শুরু হবে বলে জানা গেছে।

আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন, জাস্প্রিত বুমরাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.