Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সফরে পুরো শক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৭

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য পুরো শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ভারত সফরের দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন ওকিফ ও মিচেল স্টার্ক। টেস্ট খেলার মতো ফিটনেস না থাকায় স্টার্ককে নেয়া হয়নি।  ফিরেছেন জেমস প্যাটিনসন। বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার পেয়েছেন সুযোগ।


অস্ট্রেলিয়া টেস্ট দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকব, অস হেইজেলহুড, উসমান খাওয়াজা, ন্যাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ, ম্যাথু ওয়েড।

নিরাপত্তার কারণে ২০১৫ সালে সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সেই নিরাপত্তার সংকট এবার কেটেছে। বাংলাদেশে নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া দল আগস্টে দুই টেস্ট খেলতে বাংলাদেশ আসার কথা।

সফরসূচি:  ১৮ আগস্ট- অস্ট্রেলিয়া আসবে।

২২-২৩ আগস্ট ট্যুর ম্যাচ- ফতুল্লাহ।
২৭-৩১ আগস্ট- প্রথম টেস্ট (মিরপুর, ঢাকা)
৪-৮ সেপ্টেম্বর - দ্বিতীয় টেস্ট (চট্টগ্রাম)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.