Sylhet Today 24 PRINT

সেমিফাইনালের অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে সাহায্য করবে : দেশে ফিরে মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৭

বাংলাদেশ ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে ভালো করতে সাহায্য করবে।
 
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ দুই মাসের সফর শেষে শনিবার (১৭ জুন) দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
 
মাশরাফি বলেন, টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। তবে আরও উন্নতি করতে হবে। আমাদের আরও শিখতে হবে। আর এ অভিজ্ঞতা আমাদের সামনে ভালো করতে সাহায্য করবে।
 
অধিনায়ক আরও বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মতো দলের গ্রুপ থেকে আমরা সেমিফাইনাল খেলেছি। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।
 
টুর্নামেন্টের 'গ্রুপ অফ ডেথ' হিসাবে ধরা এ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে টপকে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। কিন্তু ভারতের সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে সুবিধা করতে না পারায় তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি টাইগাররা। বড় ব্যবধানে হেরে সেমফাইনালেই থেমে যায় মাশরাফিদের যাত্রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.