Sylhet Today 24 PRINT

মেসির বিয়েতে আমন্ত্রণ পাননি রোনাল্ডো!

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৭

রাজার বিয়ে বললে অতিশয়োক্তি হবে না। বিয়ের আয়োজন যে রাজসিক হবে, সে তো বোঝাই যায়। লিওনেল মেসির বিয়ের কথা বলা হচ্ছে।

জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে আজ শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বার্সায় তিন বছর তার কোচ লুইস এনরিকেকে।

তবে মেসির আশা, বার্সার প্রথম একাদশের ২১ জন ফুটবলারের মধ্যে সবাই উপস্থিত থাকবেন। তাদের মধ্যে লুইস সুয়ারেজ ও নেইমার রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.