Sylhet Today 24 PRINT

কনফেডারেসন্স কাপে তৃতীয় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৭

কনফেডারেসন্স কাপের তৃতীয় স্থান অধিকার করেছে পর্তুগাল। স্থান নির্ধারণী ম্যাচে তারা মেক্সিকোকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।

অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা আদ্রিয়ান সিলভার গোল পর্তুগালকে জয় এনে দেয়।

মস্কোয় রোববার ২-১ গোলে জেতে ইউরো চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দল দুটি খেলা শুরু করলেও প্রথমার্ধে কেউই গোল পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগালের ডিফেন্ডার লুইস নেতোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মেক্সিকো। এই গোল পুঁজি করেই জয়ের দিকে এগুচ্ছিল দলটি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে রিকার্দো কারেসমার ক্রস থেকে পেপে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায়।

অতিরিক্ত সময়ে হ্যান্ডবলের সুবাদে স্পটকিক পায় রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল। ১০৪তম মিনিটে সহজ সুযোগটি কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন সিলভা।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ফাইনালে তারা চিলিকে হারায় একমাত্র গোলের ব্যবধানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.