Sylhet Today 24 PRINT

২৯ জানুয়ারি থেকে সিলেটে বসবে "বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল আসর"

নিউজ ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৫

২৯ জানুয়ারি থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ৬ জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট - বঙ্গবন্ধু কাপ ।
এই টুর্নামেন্ট অংশ গ্রহন করবে -  মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন, থ্যাইল্যান্ডের , শ্রীলংকা এবং স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল  দল।



বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১০ জানুয়ারি সংবাদ মাধ্যমকে টুর্নামেন্ট শুরু দিন তারিখ  জানিয়ে দেয়।  গ্রুপ পর্যায়ের সবগুলো খেলাই হবে সিলেট জেলা ফুটবল স্টেডিয়ামে । একটি সেমিফাইনাল খেলাও হবে সিলেটে।  অপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ।


টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে সিলেটে ব্যপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে । চলছে স্টেডিয়ামের উন্নয়ন কাজ । নিরাপত্তা ও দলগুলোর আবাসনের ব্যাপারে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.