Sylhet Today 24 PRINT

এক ছক্কায় ৭ রান করে আউট তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৭

এসেক্সের হয়ে খেলতে নেমে মাত্র ৭ রান করে আউট হয়ে গেছেন তামিম ইকবাল। বলও খেলেছেন মাত্র ৭, যার মধ্যে ছিল একটি বিশাল ছক্কার মার। কিউই ফাস্ট বোলার অ্যাডাম মিলনেকে লং অন দিয়ে ছক্কা মারেন তামিম। 

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ৮ ম্যাচের চুক্তিতে গেছেন তামিম ইকবাল। রোববার কেন্টের বিপক্ষেই ছিল তাঁর প্রথম ম্যাচ।

এসেক্স ইগলসের কোচ ক্রিস সিলভারউডও এ ম্যাচের আগে তামিমের অন্তর্ভুক্তিতে নিজের খুশির কথা জানিয়েছিলেন। দলের ওপেনিংয়ের দুর্বলতা তামিমের মাধ্যমেই কাটানোর পরিকল্পনা ছিল। প্রথম ম্যাচে অন্তত সে উদ্দেশ্য পূরণ হয়নি।

৩.২ ওভারের উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ রান তুলতে পেরেছে এসেক্স। ৭ বলে ৭ রান করে ফিরেছেন তামিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.