Sylhet Today 24 PRINT

অধিনায়কত্ব ছেড়ে দিলেন ম্যাথিউস

ক্রীড়া প্রতিবেদক |  ১১ জুলাই, ২০১৭

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারার পর তিন ফরম্যাট থেকেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

শ্রীলঙ্কার অধিনায়কত্ব পাবার পর খুব নির্বিঘ্নে ছিলেন না এই অলরাউন্ডার। চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন দীর্ঘসময়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে দলকে তুলতে পারেননি সেমিফাইনালে। পরে দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারতে হয় তাদের। র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা দলটির রেটিং পয়েন্ট নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায় আছে।

ম্যাথিউস অধিনায়কত্ব ছেড়ে দেয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেই নতুন নেতার দেখা পাবে ১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.