Sylhet Today 24 PRINT

হেইট ক্রাইমের শিকার হইনি, ব্যক্তিগত কারণে ফিরেছি: তামিম

স্পোর্টস ডেস্ক |  ১২ জুলাই, ২০১৭

হেইট ক্রাইম নয় ব্যক্তিগত কারণেই সফর সংক্ষিপ্ত করে ইংল্যান্ড থেকে ফেরার কথা জানিয়েছেন তামিম ইকবাল।

মঙ্গলবার হুট করে তামিম দেশে ফেরার খবর আসলে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এসেক্স তাদের ওয়েবসাইটে ব্যক্তিগত কারণে তামিমের ফেরার কথা জানায়। তামিমের ব্যক্তিগত কারণের প্রতি সম্মান জানাতেও আহবান করা হয়। তবে জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার হেইট ক্রাইমের শিকার হয়ে তামিমের ফেরার খবর প্রকাশ করে। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় বিষয়টি খোলসা করে তামিম লিখেছেন,

"কিছু মিডিয়ায় রিপোর্ট হয়েছে যে আমরা হেইট ক্রাইমের শিকার হয়েছি, আসলে এটা একেবারেই সত্য নয়।"

"ইংল্যান্ড ক্রিকেট খেলার জন্য বরাবরই চমৎকার জায়গা। এসেক্সে দারুণ সময় কেটেছে। আমি আমার সব ভক্তকে উদ্বেগ জানানোয় ধন্যবাদ দিচ্ছি। আগামীতেও ইংল্যান্ড গিয়ে খেলতে চাই।"

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্ট খেলতে যান বাংলাদেশের এই ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমৎকার ব্যাটিং করায় তাকে দলে নেয় ক্লাবটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.