Sylhet Today 24 PRINT

চম্পককাকে পাওয়ার দ্বার আরও খুলল বিসিবির

স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০১৭

বোলিং কোচ পদে চম্পকা রমনায়েককে পাওয়ার পথ আরও প্রস্বস্ত হলো বিসিবির। শুক্রবার শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। তার জায়গা নিয়েছেন চামিন্দা ভাস।

ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বললেও বাংলাদেশ কাছ থেকে লোভনীয় অফার পাওয়ার গুঞ্জনই বাসছে বাতাসে।

২০০৮ সালে দুবছরের জন্য বাংলাদেশের বোলিং কোচ ছিলেন চম্পকা। তার কাজে খুশিও ছিলো বোর্ড। তবে বেতন না বাড়ানোয় সেবার চুক্তি দীর্ঘায়িত হয়নি।

সব ঠিক থাকলে বাংলাদেশে চম্পকার দ্বিতীয় অধ্যায় শুরু হতে পারে শীঘ্রই। বিসিবি সূত্র জানিয়েছে, বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে পেইস বোলারদের মেন্টর হিসেবে রেখে আলাদা একজন বোলিং কোচ খুঁজছে বোর্ড। আর তাতে সবার উপরের নাম চম্পকা রমনায়েকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.