Sylhet Today 24 PRINT

জয়ে শুরু চ্যাম্পিয়ন আবাহনীর

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

পেশাদার ফুটবল লিগের দশম আসরে উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। হারিয়েছে তারা প্রথম বার দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে পা রাখা সাইফ স্পোর্টিং ক্লাবকে।

শুক্রবার (২৮ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আকাশী-নীলদের জয় পায় ৩-২ গোলের ব্যবধানে।

নবাগত সাইফ এ মৌসুমে আবাহনী থেকে বেশ কিছু তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে। প্রমাণও মিলল ম্যাচে।

ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় আবাহনী। আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের পা থেকে আসে প্রথম গোল।

আবাহনী তাদের ব্যবধান বাড়াল ২৮ মিনিটে, স্কোরার ওই এমেকাই। পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে সাইফের পক্ষে তপু বর্মণ গোল করে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় নবাগত দল সাইফ। গোল করেন জুয়েল রানা। তবে ৮৪ মিনিটে নাসিরুদ্দিনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.