Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সফরের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করল ভারত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ মে, ২০১৫

বাংলাদেশ সফরের জন্য পূর্ণ শক্তির টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্টে বিরাট কোহলী এবং ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনী।
সফরে বাংলাদেশের সাথে ১ টি টেস্ট ও ৩ টি ওয়ানডে খেলবে ভারতীয়রা। ১০ জুন থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টের জন্য দীর্ঘদিন পর ডাক পেয়েছেন স্পিনার হরভজন সিং।

ভারতের টেস্ট দল:  বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতশ্বর পূজারা, আজাঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদিমান সাহা, রোহিত শর্মা, রবীচন্দ্র অশ্বিন, হরভজন সিং, করন শর্মা, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অরুন, ইশান্ত শর্মা

ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক), আজাঙ্কা রাহানে, রোহিত শর্মা,বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জানেদা, রবীচন্দ্র অশ্বিন, আস্কার প্যাটেল, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকা্নি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.