Sylhet Today 24 PRINT

ফরাশগঞ্জকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীর ‍শুভসূচনা

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৭

আবাহনী, শেখ জামাল ও শেখ রাসেলের মতো চট্টগ্রাম আবাহনীও জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছে।

রোববার (৩০ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ। অন্য গোলটি ফরাশগঞ্জের মালিক মেন্ডির আত্মঘাতী।

৪২তম মিনিটে ডান দিক থেকে জাহিদ হোসেনের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন গাম্বিয়ান ডিফেন্ডার ম্যালিক মেন্ডি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় সাইফুল বারি টিটোর দল। ডান দিক থেকে জাহিদের ফ্রি কিকে সবুজ আলতো করে পা ছুঁয়ে গোলরক্ষকে পরাস্ত করেন সবুজ।

৫৪তম মিনিটে জাহিদের শট ফিস্ট করে ফেরানোর পর জাহিদের কাট ব্যাকে মামুনুল ইসলামের বাঁ পায়ের জোরালো শট একইভাবে ফেরান অসীম।

এক মৌসুম সাসপেনশন কাটিয়ে প্রিমিয়ার লিগে ফিরে আসা পুরনো ঢাকার দলটির বিপক্ষে আরও বড় ব্যবধানে জিততে পারতো চট্টলার জায়ান্টরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতা আর ফরাশগঞ্জের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল আর বাড়েনি গতবারের রানার্সআপ দলটির। ২ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.