স্পোর্টস ডেস্ক | ০৩ আগস্ট, ২০১৭
বার্সেলোনা ছেড়েছেন সুপারস্টার নেইমার। এদিকে তার জায়গায় কে আসছেন এনিয়েও চলছে জল্পনা-কল্পনা।
বর্তমান বাজারে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে নেওয়ার ক্ষমতা কারও থাকলে সেটা আছে পিএসজিরই। তাই এখন নতুন প্রশ্ন, নেইমারের শূন্যতা কাকে দিয়ে পূরণ করবে বার্সেলোনা? আলোচিত খেলোয়াড়েরা হতে পারেন নেইমারের শূন্যস্থানে বার্সার ভরসা!
পাওলো ডিবালা, আর্জেন্টিনা
বর্তমান ক্লাব: জুভেন্টাস
বয়স: ২৩ বছর
সম্ভাব্য মূল্য: ১২০ মিলিয়ন ইউরো (রিলিজ ক্লজ)
ইতিবাচক দিক: মেসির পছন্দ, পাসিং ফুটবলের সঙ্গে দারুণ মানাবে তাঁকে।
নেতিবাচক: বার্সায় এলে পজিশনে পরিবর্তন আনতে হবে ডিবালাকে, প্রিয় ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে চলে যেতে হবে। কত দ্রুত সেখানে মানিয়ে নিতে পারবেন, এ নিয়ে প্রশ্ন আছে।
ওউসমান ডেমবেলে, ফ্রান্স
বর্তমান ক্লাব: বরুসিয়া ডর্টমুন্ড
বয়স: ২০ বছর
সম্ভাব্য মূল্য: ৯০-১০০ মিলিয়ন
ইতিবাচক দিক: বার্সেলোনা সমর্থক, নেইমারের পজিশনে খুব সহজেই মানিয়ে নেবেন।
নেতিবাচক: কোচ ভালভার্দের আগ্রহ থাকলেও বোর্ড সদস্যরা এত কম বয়সী একজনের মাঝে আস্থা খুঁজে পাচ্ছেন না।
ফিলিপে কুতিনহো, ব্রাজিল
বর্তমান ক্লাব: লিভারপুল
বয়স: ২৫ বছর
সম্ভাব্য মূল্য: ১২০-১৫০ মিলিয়ন
ইতিবাচক দিক: নেইমারের পজিশনে খুব সহজেই মানিয়ে নেবেন।
নেতিবাচক: লিভারপুল তাঁকে ছাড়তে রাজি নয়, নেইমারের অনুপস্থিতিও কুতিনহোর সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
অ্যাঙ্গেল ডি মারিয়া, আর্জেন্টিনা
বর্তমান ক্লাব: প্যারিস সেন্ট জার্মেই
বয়স: ২৯ বছর
সম্ভাব্য মূল্য: ১০০ মিলিয়ন (অংশ হতে পারেন নেইমারের দলবদলেরও)।
ইতিবাচক দিক: নেইমারের পজিশনে খুব সহজেই মানিয়ে নেবেন, মেসিও স্বদেশি এই খেলোয়াড়ের ভক্ত ।
নেতিবাচক: বার্সেলোনার পাসিং ফুটবলের সঙ্গে তাঁকে মানায় না।
কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স
বর্তমান ক্লাব: মোনাকো
বয়স: ১৮ বছর
সম্ভাব্য মূল্য: ১৬০-২০০ মিলিয়ন
ইতিবাচক দিক: নেইমারের পজিশনে খুব সহজেই মানিয়ে নেবেন, প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও একটা ধাক্কা খাবে ।
নেতিবাচক: মেসির পছন্দের তালিকায় নেই, মাত্র এক মৌসুমের সাফল্যের তুলনায় দলবদলের অঙ্কটা অনেক বড়।
আঁতোয়ান গ্রিজমান, ফ্রান্স
বর্তমান ক্লাব: অ্যাটলেটিকো মাদ্রিদ
বয়স: ২৬ বছর
সম্ভাব্য মূল্য: ২০০ মিলিয়ন (রিলিজ ক্লজ)
ইতিবাচক দিক: নেইমারের পজিশনে খুব সহজে মানিয়ে নেবেন, বার্সার ফুটবল দর্শনের সঙ্গেও মিশে যেতে পারবেন সহজে ।
নেতিবাচক: দলবদলের নিষেধাজ্ঞায় তাঁকে ছাড়তে রাজি হবে না অ্যাটলেটিকো।