Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম আবাহনীতে ঢাকা মোহামেডানের হোঁচট

স্পোর্টস ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৭

চট্টগ্রাম আবাহনীর কাছে ঢাকা মোহামেডান হোঁচট খেয়েছে। সাইফ পাওয়ার টেক বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনের দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী জয় পায় ১-০ গোলে।

একমাত্র গোলে জয় পেলেও প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গোল খরা কাটান চট্টগ্রাম ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। সোহেল রানার দুর্দান্ত ক্রসে ডান পায়ে জাল কাঁপান তিনি।

অবশ্য এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হয় দুই দল। ৮৭ মিনিটে বিতণ্ডায় জড়িয়ে মাঠ ছাড়েন আবাহনীর জাহিদ হোসেন ও মোহামেডানের ফয়সাল মাহমুদ। এরমধ্য দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।

এর আগে প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ১-০ গোলে হারায় শেখ জামাল। প্রথমার্ধে কোন গোল না হলেও ৫৪ মিনিটে নুরুল আবসারের দুর্দান্ত গোলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখে জোসেফ আপুসির শিষ্যরা। এরপর দিদারুল-তারা-ইয়াসিনদের রক্ষণ টপকে বাকি সময় আর গোল পায়নি প্রতিপক্ষ টিম বিজেএমসি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.