Sylhet Today 24 PRINT

জীবনের শেষ দৌড়ে তৃতীয় উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৭

গত ৯ বছর ১০০ মিটারে রাজত্ব করেছিলেন তিনি। জীবনের শেষ ব্যক্তিগত দৌড়ে তাঁর বিজয়টাও ছিল অনুমিত, কিন্তু পারলেন না এবার। হলো না তির ছোঁড়ার ভঙ্গিতে সেই চিরচেনা উদযাপন। উসাইন বোল্ট যে হেরে গেছেন, উসাইন বোল্ট যে প্রথম হতে পারেন নি, পারেন নি দ্বিতীয়ও হতে!

গ্যালারি থেকে ভেসে আসছিল ‘উসাইন বোল্ট’, ‘উসাইন বোল্ট’ গর্জন, এ যে গতির রাজার শেষ ব্যক্তিগত দৌড়ের স্মারক, এ যে বিদায়ি সুর। এরই মাঝে বোল্ট হলেন তৃতীয়!

লন্ডনে গতির ঝড় তুলে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন জাস্টিন গ্যাটলিন।

৯.৯২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন গ্যাটলিন। কোলম্যান দ্বিতীয় হয়েছেন ৯.৯৫ সেকেন্ডে, আর ৯.৯৬ সেকেন্ডে ব্রোঞ্জ জিতলেন বোল্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.