Sylhet Today 24 PRINT

সিপিএল খেলে দেশে ফিরেছেন সাকিব-মিরাজ

স্পোর্টস ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন বিসিবি লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজীব।তিনি জানান সাকিব সোমবার রাতে আর মিরাজ মঙ্গলবার বিকেলে দেশে ফেরেন।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ১৫ আগস্টের মধ্যেই টেস্ট দলের নিয়মিত এ দুজনের দেশে ফেরার বাধ্যকতা ছিলো।

সিপিএলে জ্যামাইকা তালওয়াসের হয়ে এবার তিন ম্যাচ খেলে ৬১ রান করেন সাকিব। বল হাতে নেন দুই উইকেট। ওদিকে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠে নামারই সুযোগ পাননি মিরাজ। বেঞ্চে বসেই অভিজ্ঞতা ঝুলিতে ভরেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। সিরিজের পরের টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.