Sylhet Today 24 PRINT

রিয়াল বেটিসকে হারিয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৭

নেইমার পিএসজিতে; চোটের জন্য নেই লুইস সুয়ারেস, আন্দ্রেস ইনিয়েস্তা। তবু লা লিগায় জয় দিয়ে শুরু হলো বার্সেলোনার। রোববার রাতে কাম্প নউয়ে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

বৃহস্পতিবার বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় খেলা। সংহতি জানাতে মেসিদের জার্সিতে নম্বরের ওপর ফুটবলারদের নামের জায়গায় লেখা ছিল ‘বার্সেলোনা’।

ম্যাচের ৩৬তম মিনিটে গোল বার্সেলোনা। দেউলাফেউ ডানে বল নিয়ে ছুটতে থাকেন। তার বাড়ানো নীচু ক্রস রোমানিয়ার ডিফেন্ডার আলিন তোসকার পায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়, এগিয়ে যায় বার্সেলোনা।

প্রথম গোলের মিনিট তিনেক পর আবারও বেটিসের জালে বল জড়িয়েছে বার্সা। এবারের নায়কও দেলেফেউ। তবে নিজে নন, রবের্তোকে দিয়ে গোল করিয়েছেন তিনি। বেটিসের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রবের্তোকে বল বাড়ান দেলেফেউ। সহজ সেই সুযোগ কাজে বার্সাকে জয় এনে দেন রবের্তো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.