Sylhet Today 24 PRINT

সেমিফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

নিউজ ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৭

ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের সেমিফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

শুক্রবার (১৫ আগস্ট) নেপালের আনাফ কমপ্লেক্স মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

আসরে দারুণ ফর্মে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে শ্রীলঙ্কাকে ও পরের ম্যাচে ভুটানকে হারিয়েছে, ৩-০ গোলে।

টানা দুই জয়ে দারুণ আত্মবিশ্বাসী মিরাজ, ফয়সাল, স্বাধীনরা। আজ নেপালকে হারিয়ে ফাইনালে খেলতে চায়, তারা।

এদিকে, ঘরের মাঠে নেপাল বেশ শক্ত প্রতিপক্ষ। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে লড়াই করে ২-১ ব্যবধানে হেরেছে তারা। এছাড়া এনাফ একাডেমিতে গেলো এক বছর ধরে একসঙ্গে খেলার কারণে তাদের দলীয় বোঝাপড়াটাও বেশ ভালো। তবে সব বাধা পেরিয়ে ২৭ তারিখের ফাইনালে খেলতে চায় বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.